Terms and conditions

📜 Terms & Conditions

সর্বশেষ আপডেট: 03 এপ্রিল, 2026
আমাদের প্লাগইন ব্যবহার করার আগে দয়া করে নিচের শর্তগুলো পড়ে নিন। প্লাগইন ব্যবহার করলে আপনি এই শর্তগুলো মেনে নিয়েছেন ধরেই নেওয়া হবে।

1. লাইসেন্স ও ব্যবহার

  1. প্লাগইনটি শুধুমাত্র আপনার নিজের WordPress ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।
  2. প্লাগইনটি অন্য কারও সাথে শেয়ার করা, রিসেল করা বা অবৈধভাবে কপি করা যাবে না।
  3. একটি লাইসেন্স শুধুমাত্র একটি সাইটে ইউজ করতে পারবেন। 

2. লাইফটাইম প্যাকেজ ও আপডেট

  1. আমাদের লাইফটাইম প্যাকেজ মানে: আমরা যতদিন প্লাগইনটি আপডেট ও মেইনটেইন করবো, ততদিন আপনি ফ্রি আপডেট পাবেন।
  2. আপডেটে নতুন ফিচার, বাগ ফিক্স এবং WordPress-এর নতুন ভার্সনের সাথে কম্প্যাটিবিলিটি থাকবে।

3. ফিচারের কার্যকারিতা

  1. প্লাগইনের অনেক ফিচার WordPress এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সার্ভার/API-র উপর নির্ভর করে।
  2. যদি WordPress বা কুরিয়ার সার্ভিসে কোনো বড় পরিবর্তন আসে যার ফলে কোনো ফিচার সাময়িক বা স্থায়ীভাবে কাজ না করে, আমরা সেই কারণে দায়ী থাকব না।
  3. তবুও আমরা চেষ্টা করব আপডেট দিয়ে সমস্যাগুলো সমাধান করতে।

4. ডেটা প্রাইভেসি — আমরা কোনো ডাটা কালেক্ট করি না

  1. গুরুত্বপূর্ণ: আমাদের প্লাগইন দ্বারা কোনো ব্যক্তিগত বা ব্যবহারকারীর ডেটা আমরা সংগ্রহ করি না।
  2. প্লাগইনটি স্থানীয়ভাবে আপনার সাইটে কাজ করে; এটি কোনো ডেটা নিজেদের সার্ভারে পাঠায় না।
  3. যদি প্লাগইনের কোনো অতিরিক্ত অপশন বা তৃতীয়-পক্ষ ইন্টিগ্রেশন থাকে (যেমন API কী ব্যবহার করে কোনো সার্ভিস যুক্ত করা), সেই ক্ষেত্রে ব্যবহারকারী নিজে ঐ সার্ভিসের সেটিংস/কনফিগারেশন প্রদান করবেন এবং সেই ডেটা আপনার সাইটেই থাকবে — আমাদের নিজের সার্ভারে যাবে না।

5. সাপোর্ট

  1. প্লাগইনের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সাপোর্ট দেওয়া হবে (যেমন: ৬ মাস বা ১ বছর — কেনার সময় যা উল্লেখ থাকবে)।
  2. লাইফটাইম আপডেট থাকলেও, সাপোর্ট সবসময় লাইফটাইম ফ্রি নয়; সাপোর্ট মেয়াদ শেষ হলে নতুন করে সাপোর্ট নিতে অতিরিক্ত ফি থাকতে পারে।

6. দায়সীমা

  1. প্লাগইন ব্যবহার করে যদি আপনার সাইটে কোনো টেকনিক্যাল সমস্যা, ডেটা লস বা ব্যবসায়িক ক্ষতি ঘটে, তার দায়ভার সাধারণত ব্যবহারকারীর উপর থাকবে।
  2. আপনারা নিয়মিত ব্যাকআপ রাখুন এবং বড় আপডেট প্রয়োগের আগে টেস্টিং করে নিন।

7. শর্ত পরিবর্তন

  1. আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারি।
  2. শর্তাবলীর নতুন ভার্শন ওয়েবসাইটে প্রকাশের মুহূর্তেই কার্যকর হবে।
Scroll to Top